• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চাঁদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির সভা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার তৃতীয় নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-৩ এর আওতায় নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর পৌর পাঠাগারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে হবে। ক্লিন চাঁদপুরকে গ্রীন করতে হলে চাঁদপুরবাসীর সহযোগিতা করতে হবে। আমরা প্রত্যেকেই শান্তিতে এবং নিরাপদে থকাতে চাই। চাঁদপুর পৌরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করণে আমরা ওয়াদাবদ্ধ। তিনি আরো বলেন, সকলের সহযোগিতায় চাঁদপুর ঢাকা থেকে পরিস্কার শহর হিসেবে পরিণত হবে। আর এই কাজে চাঁদপুরের সকল গর্ণমান্য ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করে কাজে লাগানো হবে। আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা পৌরবাসীর নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করবো।
চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় আগত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরল আমিন রুহুল, স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পৌর কর্মচারী সংগঠনের সভাপতি আব্দুর রশিদ সর্দার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, চাঁদপুর চেম্বার অব কর্মার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুরসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
নগর সমন্বয় কমিটির সভা শেষে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত সহওয়ায় মহিলা আসনের (৪-৫-৬) এর মরহুম লুৎফর রহমানের সহধর্মীনী খোদেজা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদসহ অন্যান্যরা।
আহমেদসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ