• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

জয়পুরহাট-২০ বিজিবির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: নানান আয়োজনের মধ্য দিয়ে ২০-জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতিভোজের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার দুপুর ১ টায় ব্যাটালিয়নের সদর দপ্তরে অধিনায়ক লে: কর্ণেল মো: ইমতিয়াজ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনূষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জোন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: শাহারিয়ার আহম্মেদ চৌধুরী (এনডিসি, পিএসসি)। এসময় আরো বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্ণেল মো: জাকির হোসেন (পিবিজিএমএস), জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, পুলিশ সুপার রশীদুল হাসান, জয়পুরহাট র‌্যাব-৫ এর অধিনায়ক মেজর আরাফাত হোসেন, জয়পুরহাট র্গালস্ ক্যাডেট কলেজের অধিনায়ক মেজর হিমেল মিয়া,হিলি হাকিমপুর পৌর সভার মেয়র মো: জামিল হোসেন চলন্ত, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, বিজিবির পদস্থ কর্মকর্তাসহ জয়পুরহাট, পাঁচবিবি ও হাকিমপুর প্রেস ক্লাবের সাংবাদিক। পরে দেশ ও জাতির কল্যানে মোনাজাত করেন ব্যাটালিয়ন মসজিদের পেশ ইমাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ