• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

টুইটারে ব্রিটনির মৃত্যুর ভুয়া খবর!

বিনোদন ডেস্ক: ‘‌দুর্ঘটনায় মারা গেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সেই সম্পর্কে আমরা আরও তথ্য জানাব। ব্রিটনির আত্মার শান্তি কামনা করি।’ ২৬ ডিসেম্বর সোনি মিউজিক গ্লোবালের এই টুইটের পরেই হইচই পড়ে যায় গোটা বিশ্বে। কারণ মার্কিন গায়িকা ব্রিটনির খ্যাতি বিশ্বজোড়া। যদিও পরে জানা যায়, খবরটি ভুয়ো। সোনি মিউজিকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে এমন কাণ্ড ঘটানো হয়েছে।
এরপরেই সোনির পক্ষ থেকে টুইটগুলো সরিয়ে নেওয়া হয় এবং টুইট করে ব্রিটনি এবং তাঁর ভক্তদের কাছে ক্ষমা চাওয়া হয়। ঘটনাটি নিয়ে ব্রিটনি নিজে মুখ না খুললেও তাঁর ম্যানেজার বলেন, ‌‘‌ব্রিটনি ভাল এবং সুস্থ রয়েছেন।’ সোনি ছাড়াও হ্যাক করা হয় নোবেল জয়ী বব ডিলানের টুইটার অ্যাকাউন্টও। সেখানে লেখা হয়, ‘‌ব্রিটনির আত্মার শান্তি কামনা করি।’ ব্রিটনির মৃত্যুর ভুয়ো খবর টুইটে ওঠার পরে আওয়ার মাইন নামে একটি গোষ্ঠী সোনি মিউজিকের অ্যাকাউন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে, অ্যাকাউন্টটি হ্যাক করার কথা জানায়।
তারাই এই ভুয়ো টুইটগুলোর জন্য দায়ী কিনা সেটা অবশ্য এখনও জানা যায়নি। এই ঘটনার কয়েকদিন আগে নেটফ্লিক্স এবং মার্ভেল এন্টারটেনমেন্টের মতো সংস্থার টুইটারও হ্যাক হয়েছিল। এমনকী বাদ যায়নি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ এবং গুগলের সিইও সুন্দর পিচাইয়ের টুইটার অ্যাকাউন্ট।  ‌‌‌


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ