• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

দিনাজপুরে অটোবাইক চালকদের বিক্ষোভ ও স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ৭ দফা দাবীতে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি দিয়েছে অটোবাইক চালকরা।
বৃহস্পতবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রমিক কল্যাণ সোসাইটির ব্যানারে অটোবাইক চালকরা শহরের রেলওয়ে স্টেশন চত্বর হতে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক ও দিনাজপুর পৌরসভার মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপির ৭ দফা দাবীর মধ্যে রয়েছে লটারীর মাধ্যমে লাইসেন্স প্রদান বাতিল করা, পৌরসভার রাস্তার পাশে অটোবাইকের জন্য ১০টি স্ট্যান্ড দেয়া, শহরের মধ্য দিয়ে বাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ করা, পৌরসভার বিধানের সাথে সংগতি রেখে শহরের সকল অটোবাইককে রেজিস্ট্রেশন দেয়া, কিলোমিটার প্রতি ভাড়ার তালিক নির্ধারণ, ১টি গাড়ীর জন্য একজনের নামে একটি রেজিস্ট্রেশন দেয়া এবং নতুন গাড়ী ক্রয়-বিক্রয় বন্ধ করা ও অটোবাইক ছিনতাই, ভাংচুরকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।
সামারকলিপিতে বলা হয়, দিনাজপুর শহরে ৬ হাজারের অধিক ব্যাটারী চালিক অটোবাইক চলাচল করে। সরকার ঘোষিত দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করতে ধোয়ামুক্ত ব্যাটারী চালিত অটোবাইক জনসাধারণের সেবা করছে। তাদের কথা বিবেচনা করে শহরে চলাচলকারী সকল অটোবাইককে লাইসেন্স প্রদান করা উচিত। এতে করে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি অটোবাইক চালকরা নিরাপদ থাকবে।
বিক্ষোভ মিছিলে শ্রমিক কল্যাণ সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. আমজাদ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সহ-সভাপতি মো. লাড্ডন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম সান, প্রচার সম্পাদক মো. পারভেজ হোসেন ধনুসহ ৫ শতাধিক অটোবাইক চালক অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ