• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নাটোর পল্লীবিদ্যুৎ সমিতির ২৬ কোটি টাকা লোকসান

নাটোর: ২০১৫-১৬ অর্থ বছরে নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ প্রায় ২৬ কোটি লোকসান করেছে।
শনিবার সমিতির ৩৪ তম সাধারণ সভার বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এর জন্য সিস্টেম লস ও বেশি মূল্যে বিদ্যুৎ কেনার কারণকেই দায়ী করেছেন সমিতির কর্মকর্তারা।

শনিবার সকাল থেকে শহরের ফুলবাগান এলাকায় নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ চত্বরে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি হীরেন চন্দ্র উকিলের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় সমিতির পরিচালক, সমিতির কর্মকর্তারা ছাড়াও বিশিষ্ট সুধীজনেরা বক্তব্য রাখেন।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ছাড়াও র্যাফেল ড্র পুরস্কার বিতরণী ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, এ বছর নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -১ মোট ৩৬১ কোটি ৬৪ লাখ ২৬ হাজার ৯৪৬ টাকা আয় করে এর  মধ্যে সমিতি ২৬ কোটি ৮ লাখ ৮৮ হাজার ৭১৬ টাকা লোকসান করে।
সমিতির কর্মকর্তারা জানান, সিস্টেম লস ও বেশি মূল্যে বিদ্যুৎ কেনার কারণকেই এ লোকসান হয়েছে। তবে ২০১৮ সালের মধ্যে এ ধরনের সিস্টেমলস নিয়ন্ত্রণ করে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছানো সম্ভব হবে।
পরে নব-নির্বাচিত পরিচালকগণের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ