• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

নবাবগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

সিসি নিউজ: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রত্নাদীঘি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। আজ শনিবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ জানান, নিহত ব্যক্তিরা হলেন বাসের চালক নওগাঁ জেলার ভান্ডারগ্রামের আবদুস সালাম (৪৫), যাত্রী দেবব্রত সাহা (৪৫) ও ট্রাকের চালক ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ঝন্টু মিয়া (৪০)।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেনের ভাষ্য, ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাবলু এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ