• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

বাসায় ঢুকে এমপিকে গুলি করে হত্যা

সিসি নিউজ: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মনজুরুল ইসলাম লিটনকে বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন অবস্থায় তিনি রাত পৌনে ৮টার দিকে মারা যান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে এমপির নিজ বাসভবনে এ ঘটনা ঘটে বলে তার পরিবার জানায়। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সংসদ সদস্য লিটন তার নিজ বাড়ির উঠানে দলীয় নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। বৈঠক শেষে তিনি নিজ ঘরে প্রবেশের সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সংসদ সদস্য লিটন গুলিবিদ্ধ হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ