• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন |

এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে হরতাল

সিসি নিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে রোববার সুন্দরগঞ্জে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালিত হবে।  শনিবার রাত এগারটায় সুন্দরগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ-আল-মামুন এ ঘোষণা দেন।

এছাড়াও হরতাল চলাকালে সমাবেশ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। শোকের চিহ্ন হিসেবে নেতাকর্মীরা আগামী তিন দিন কালো ব্যাচ ধারণ করবেন।  তিনি আরও জানান, অপরাধী গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে।

পরে বঙ্গবন্ধু চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল্লাহ-আল-মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম প্রমুখ।

এদিকে তার বাড়িতে রাত সাড়ে নয়টার দিকে রংপুরের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও এডিশনাল ডিআইজি বছির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ