• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |

পীরগঞ্জে অনলাইন প্রেসক্লাবের কম্বল বিতরন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ৩১ ডিসেম্বর জেলার পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলার সকল সংবাদপত্র বিক্রেতা ও দুঃস্থদের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরন করা হয়েছে।
কম্বল বিতরন উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অনলাইন প্রেসক্লাব সভাপতি এডভোকেট আজম রেহমান, সাধারন সম্পাদক সাইফুর রহমান বাদশা, নির্বাহী সদস্য যথাক্রমে আজিজুল হক, আবু বক্কর সিদ্দিক, শেখ সমশের আলী, আব্দুল্লাহ্ আল মামুন, নয়ন, রুবেল রানা, নাহিদ পারভিন রিপা, রুস্তম আলী মাষ্টার, সবুজ ইসলাম প্রমুখ। পরে উপজেলার সংবাদপত্র বিক্রেতা ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় উপজেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব, আরজেএফ, আইন সহায়তা কেন্দ্র-আসক ফাউন্ডেশন, নারী নির্যাতন প্রতিরোধ কল্যান সোসাইটি ও সাংবাদিক কল্যান সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন। অনলাইন প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের ব্যাক্তিগত তহবিল থেকে এই কম্বল বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ