• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

ডোমারে নতুন বছরে পাঠ্যবইয়ের উৎসব

ডোমার (নীলফামারী )প্রতিনিধি:  নীলফামারীর ডোমার শহীদ স্মৃতি  মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ রবিবার দুপুর সাড়ে ১২ টায় পাঠ্য পুস্তুক উৎসবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরন করেছেন প্রধান অতিথি নীলফামারী -১ ( ডোমার –  ডিমলা )আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার । ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জলের সভাপতিত্বে এ অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবিহা সুলতানা, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিউর আহম্মেদ ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক তোফায়েল আহম্মেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান মন্ডল, প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ,ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুল হক মাসুম, আসমা সিদ্দিকা বেবী প্রমুখ ।অনুষ্টান সঞ্চারনায় ছিনে সহকারী শিক্ষক খায়রুল ইসলাম সুমন ।
এ অনুষ্টানে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার বলেন, সবার মুখে হাসি ফুটানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ।এখন গরীব,ফকিরের সন্তানরাও স্বপ্ন দেখছে তারা ডাক্তার,ম্যাজিষ্ট্রেট হবে ।আগে শুধু বড় লোকের সন্তানরা লেখাপড়া শিখতো ।এখন আর গরীবদের আর বইয়ের চিন্তা করতে হয় না ।দেশের এখন প্রধান লক্ষ টেকসই উন্নয়ন । আর টেকসই উন্নয়ের জন্য চাই মানসম্মত শিক্ষা ।মান সম্মত শিক্ষা ছাড়া কোন দেশ এগোতে পারে না । বিনা মুল্যে শিক্ষা দান শেখ হাসিনার অবদান । তিনি আরো বলেন,এই স্কুলের উন্নয়নের দায়িত্ব নিলাম ।এই সরকারের আমলেই চারতলা ভবন হবে এখানে ।ছবি আছে ।

ডোমারে শতাধীক পাট চাষির প্রশিক্ষন
“পলেথিন বর্জন করুন, পাট পন্য ব্যবহার করুন” এ শ্লোগান নিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় দিনব্যাপি শতাধীক পাট চাষি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তর এ প্রশিক্ষনের আয়োজন করে। উচ্চ ফলনশীল (উফসী) পাট ও  পাটবীজ উৎপাদন এবং উন্নত পাট পচন শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপি প্রশিক্ষনে উপজেলা নির্বাহী অফিসার মোছা: সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাট অধিদপ্তরের উদ্ধত্বন সহকারী প্রকল্প পরিচালক (ক্রয়) মো: আমিনুল ইসলাম, পাট অধিদপ্তর রংপুর বিভাগের এডি মোশারফ হোসেন দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করেন। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, গোলাম মো: ইদ্রিস, উপজেলা কৃষি অফিসার জাফর ইকবাল, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ টি এম তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন। #ছবি আছে#

শোক সংবাদ
জমিয়তে ইসলামের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মা: মঞ্জুরুল ইসলামের পিতা আলহাজ্ব রশিদুল হাসান (রশিদ চেয়ারম্যান) (৮৫) শনিবার বেলা দুই টা ৩০ মিনিটে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লিাহহির…….রাজিউন)। মৃত্যুকালে চার ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার বেলা দুই টার দিকে গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা  হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ