• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন |

দিনাজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ১ জানুয়ারী রোববার রাত ১২টা ০১ মিনিটে দিবসের প্রথম প্রহরে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর শাখার উদ্যোগে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাসেল আলী চৌধুরী লিমন’র নেতৃত্বে দলীয় কার্যালয়ে কেক কাটেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু। অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব রেজিনা ইসলাম ও মো. মোকাররম হোসেন,  জেলা যুবদলের সদস্য মঞ্জরুর মোর্শেদ সুমন, জেলা ছাত্রদলের সদস্য আবু সাঈদ, আফাজ উদ্দিন রাঙ্গা, আব্দুস সালাম, নজরুল ইসলাম খোকা, গোলাপ, সেতু, রায়হান, রাশেদ, আরিফ, অমিত, নয়ন, মিলন, রাহীত, মনোয়ার, সানিসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয়।

দিনাজপুর শহরে থার্টিফাস্ট নাইট উদযাপন
দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে থার্টিফাস্ট নাইট উদ্্যাপন করেছে। থার্টিফাস্ট নাইটে পুরাতন বছরকে বিদায় জানানো হয় ও নতুন বছরকে বরণ করা হয়।
থার্টিফাস্ট নাইট উপলক্ষে শহরের দুই শতাধিক স্থানে নৈশ ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু-কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ সব বয়সের নারী-পুরুষ মেতে উঠেন আনন্দ উল্লাসে।
১ জানুয়ারী রোববার রাত ১২টা ০১ মিনিটে শহরের ঘাষিপাড়া ডাবগাছ মসজিদ মোড়, চাউলিয়াপট্টি মোড়, বালুয়াডাঙ্গা মোড়, সুইহারী, ফকিরপাড়া, বড়বন্দর, রাজবাড়ী, নিমতলা মোড়, লিলির মোড়, বাজাদুর বাজার, স্টেশন রোড, সদর হাসপাতাল মোড়, বালুবাড়ী শহীদ মিনার মোড়, ফুলবাড়ী বাস স্ট্যান্ড, ষষ্টিতলা মোড়, দপ্তরীপাড়া, হঠাৎপাড়া, মিশন রোড, লালবাগ, রামনগর, মডার্ণ মোড়, পুলহাট মোড়সহ প্রতি মোড়ে ও পাড়ায়- মহল্লায় নৈশ ভোজের আয়োজন করা হয়।
সাউন্ড বক্সের মাধ্যমে ব্যান্ড সংগীত বাজানো হয়। ব্যান্ডের সাথে সাথে শিশু-কিশোররা আনন্দ উল্লাসে মেতে উঠে। ১২টা ১ মিনিট বাজার সাথে সাথে শিশু-কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ সব বয়সের নারী-পুরুষ উল্লাসে মেতে উঠে। তারা ফটকা ফুটিয়ে ও আতসবাজির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায়। নেচে-গেয়ে পালন করে থার্টিফাস্ট নাইট। পরে নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যান্ড সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। তারা পুরাতন বছরকে বিদায় জানান ও  ২০১৫ নতুন বছরকে বরণ করে নেয়া হয়। সারাটি বছর যেন সবার জন্য আনন্দময় হয় ও সুখ-সমৃদ্ধি বয়ে নিয়ে আসে সকলেই কামনা করেন।
এদিকে থার্টিফাস্ট নাইট উপলক্ষে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া টহল পুলিশ সার্বক্ষনিক টহল দেয়। এছাড়া দিনাজপুর ফায়ার সার্ভিসের একটি টহল দল অগ্নি নির্বাপন সামগ্রী সজ্জিত একটি গাড়ী বহর নিয়ে শহরের বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ