• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন |

চিলমারীতে শিবিরের সভাপতি গ্রেফতার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে শিবিরের সভাপতি গ্রেফতার। পুলিশ সুত্রে জানা গেছে, নাশকতা ঘটাতে পারে এই আশঙ্কায় সোমবার গভীর রাতে চিলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে  উপজেলা শিবিরের সভাপতি মোখলেছুর রহমান (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারের কথা শিকার করে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, নাষকতা ঘটনা ঘটাতে পারে এই আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সকল প্রকার নাষকতা ঠেকাতে পুলিশের অভিযান অভ্যাহত থাকবে। উপজেলা শিবিরের সভাপতি মোখলেছুর রহমান উপজেলার মৌজাথানা জুম্মাপাড়া এলাকার মোঃ আব্দুস সামাদ মিয়ার পুত্র।

চিলমারীতে আওয়ামী লীগের বিক্ষোভ
গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল  ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারীত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলা অওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয থেকে সমবার সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল বরে করে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনের এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীর বিক্রম, সহ-সভাপতি লুৎফর রহমান, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ন সাধারন সম্পাদক আবু হানিফা রজনু, সংগঠনিক সম্পাদক রহিমুজ্জামান সুমন, তথ্য ও গবেষনা সম্পাদক এসএম নুরুল অমিন সরকার, যুব লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, ছাত্রলীগের সভাপতি মাইদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ