• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন |

ব্রাজিলের কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের একটি কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ৬০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আমাজন প্রদেশের মানাউস শহরের কারাগারে মাদক চোরাচালানকারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এ ঘটা ঘটে।

সোমবার আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, আমাজন নদের তীরে অবস্থিত কারাগারটি মানাউস শহরের একটি বড় কারাগার। রববিার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হলেও তা সোমবার সকাল ৭টার দিকে কিছুটা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অনেক কয়েদি পালিয়ে গেছেন।

আমাজন অঙ্গরাজ্যের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রধান সার্জিও ফন্তেস বলেন, কারাগারে থাকা মাদক চোরাচালানকারী দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। তবে ব্যাপারটি খুব ভয়ংকর আকার ধারণ করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সুযোগে কতজন কয়েদি পালিয়ে গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সার্জিও ফন্তেস আরও বলেন, সংঘর্ষের বিবদমান পক্ষ দুটি ৭৪ জন কয়েদিকে জিম্মি করে রেখেছিল। কয়েকজনকে তারা হত্যা করেছে। পরে বাকিদের ছেড়ে দিয়েছে।

এম টেম্পো নামে মানাউসের একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় কারাগারের দেয়ালের ওপর দিয়ে শিরশ্ছেদ করা অনেক লাশ ছুড়ে ফেলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় বিবদমান পক্ষ দুটির সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। তারা ১২ জন কারারক্ষীকে জিম্মি করে রেখেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ