• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বরিশাল বোর্ড চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল: বেআইনীভাবে বোয়ালিয়া শহীদ আলতাফ শুকুর মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা আক্তারকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়ায় মামলা হয়েছে।
মঙ্গলবার বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে ম্যানেজিং কমিটি ও বোর্ড চেয়ারম্যান সহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। বুধবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলাটি দায়ের করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ সাইদ।

মামলার বিবাদীরা হচ্ছেন- ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডভোকেট মেজবাহ উদ্দিন সুরুজ, সহকারী শিক্ষিকা খাদিজা আক্তার, শিক্ষক প্রতিনিধি দিলীপ কুমার ঘোষ, এইচ এ বি সিদ্দীকি, অভিভাবক সদস্য আবুয়াল হাওলাদার, দেলোয়ার হোসেন সিকদার, মাসুদ আলম পান্না, সোবাহান কাজী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাহিদা বেগম, দাতা সদস্য হেমায়েত উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নির্বাহী কর্মকর্তা, বরিশাল জেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বরিশালের উপ পরিচালক, বরিশাল বোর্ডের চেয়ারম্যান, বোর্ড বিদ্যালয় পরিদর্শক ও বরিশাল চক বাজার শাখা রুপালী ব্যাংক লিমিটেডের ম্যানেজার।
বাদী আরজীতে বলেন, তিনি ২০১৫ সালের ১ নভেম্বর থেকে সুনামের সাথে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।শারীরিক অসুস্থ হওয়ায় গত ২০ নভেম্বর ম্যানেজিং কমিটির সভাপতির নিকট আবেদন করে ছুটিতে যান। সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন কাজীকে ছুটিকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে যান। সুস্থ হয়ে ৩ ডিসেম্বর বিদ্যালয়ে যোগদান করে জানতে পারেন সভাপতি সুরুজ সিনিয়র শিক্ষকদের অবহেলা করে সহকারী শিক্ষিকা খাদিজা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন।
সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে দায়িত্ব পাওয়ার পরেও তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে সরিয়ে দেয়া হয়। গত ২ ডিসেম্বর সহকারী শিক্ষিকা খাদিজা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে বলে তাকে হুমকি দেন।
তার দায়িত্ব ফিরে পেতে মামলাটি দায়ের করলে আদালত আদেশের জন্য রেখে দেন বলে বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ