ঢাকা: রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম হোতা নুরুল ইসলাম মারজান ও তার এক সহযোগী নিহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে রাজধানীর মোহাম্মাদপুর থানাধীন রায়েরবাজার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই সহযোগীর নাম-পরিচয় জানা যায়নি। নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩৫ বছর। অন্যজনের বয়স ৩০ বছর।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ ইউসুফ আলী শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।