পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিন ১৪ টি বিওপির সীমান্ত এলাকায় ১লা জানুয়ারী ২০১৬ হতে ৩১শে ডিসেম্বর ২০১৬ এই এক বছরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আন্তঃমুখী ও বহিমুখী মাদক সহ বিভিন্ন প্রকারের ৫৬ কোটি ৩০ লক্ষ ৩ হাজার ৫ শত ৭৮টাকার অবৈধ পণ্য আটক করতে সক্ষম হয়েছে। এছাড়া বিজিবির পক্ষ থেকে মামলা হয়েছে সর্বমোট ৩৬৫৩টি, আটক আসামির সংখ্যা ২৮১ জন ও পলাতক মামলা হয়েছে ১২০ জনের বিরুদ্ধে।২০ব্যাটালিয়নের বাৎসরিক সিজার প্রতিবেদন জানা যায় গত ১ বছরে ২০ ব্যাটালিয়নের অধিন ১৪ টি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে আভিযান চালিয়ে আন্তঃমুখী ও বহিমুখী অবৈধ পণ্য আটকের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের মাদক ও নেশার ইনজেকশন, ফেন্সিডিল, মদ, যৌন উত্তেজক ও গরু মোটাতাজাকরন ট্যাবলেট, স্বর্নের বার, বাইসাইকেল, জিরা, কসমেটিক প্রসাধনীসহ অন্যান্য ভারতীয় পণ্য।