• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

ঠাকুরগাঁও‌য়ে ন‌সিমন উল্টে নিহত ২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁ‌য়ের বালিয়াডাঙ্গীতে নসিমন উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনয় আহত হয়েছেন আরো ৭ জন। শুক্রবার বিকাল ৪টার দিকে লাহিড়ী-বালিয়াডাঙ্গী সড়কে তীরনই নদীর ব্রিজের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার ভাগুরা গ্রামের মৃত পজির উদ্দীনের ছেলে সাদ্দাম হোসেন (৩২) এবং একই উপজেলার সিনুয়া গ্রামের মহির উদ্দীনের ছেলে ফজলুল হক (৪০)।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে তিন জনকে এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে চার জনকে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ