• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সাভারে গ্যাস আগুনে পুড়ে নিহত ২

ঢাকা: সাভারে গ্যাস লাইনের বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত, আহত ৫। সাভারে একটি বাসা বাড়িতে গ্যাস লাইনের বিস্ফোরণে  স্বামী-স্ত্রী দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ জন। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে সাভারের ভাগলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রান্না করতে জান খায়রুন নেছা। এসময় চুলায় আগুন দেয়ার পরই বিকট শব্দ হয় এবং আগুন  ছড়িয়ে পড়ে।  খায়রুন নেছার চিৎকারে এগিয়ে আসেন স্বামী মো: রওশন।  এতে গ্যাসের আগুনে দুজনেই দগ্ধ হন এবং ঘটনা স্থলেই মারা যান।

পরে স্থানীরা ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ ঘটনায় আরো পাঁচ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায় এবং স্বামী-স্ত্রীর মৃত দেহ উদ্ধার করে। সাম্প্রতিক এই বিষয় টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ