সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় জমি নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাহাবুদ্দিন (৭২) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে উপজেলার কুঠিবাড়ী এলাকায়।
সূত্র মতে, জমির মালিকানা নিয়ে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হয় সাহাবুদ্দিন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।