• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |

হাবিপ্রবিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, দিনাজপুর কেন্দ্রের উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) টিএসসিতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৮ জানুযারী) সকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন হাবিপ্রবির সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন।
এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, দিনাজপুর কেন্দ্রের সহ-সভাপতি ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায়, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান,  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, দিনাজপর কেন্দ্রের সাধারন সম্পাদক মো. খলিলুর রহমান, হাবিপ্রবি’র সহকারী প্রক্টর মো. সফিকুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. রুহুল আমিন বলেন, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। এই ভালো উদ্যোগ গ্রহণের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশকে ধন্যবাদ জানান। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য সামাজিক সংগঠন ও  বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ