• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

নীলফামারীতে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ পন্ড

নীলফামারী প্রতিনিধি: গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে শনিবার বিএনপির কেন্দ্রীয় কমিটির জনসমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কমিটি ঘোষিত আজ রবিবার সকালে নীলফামারীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ পন্ড করে দিয়েছে পুলিশ। জেলা শহরের পৌরবাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশী বাধার মুখে পড়ে। পরে সেখানেই সমাবেশ করে তারা। সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, জেলা ছাত্রদলের আহবায়ক মোরশেদ আযম, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ