• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রতিবন্ধী স্কুল ও ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন

সিসি নিউজ: সৈয়দপুর শহরে একটি প্রতিবন্ধী স্কুল ও ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে শহরের চাঁদনগর কয়নিজপাড়া রোডে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সমাজসেবক মরহুম শেখ লুৎফর রহমানের সহধর্মিনী রাবেয়া রহমান উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ও অটিজম শিশুদের চিকিৎসা, যথোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সেন্টারটি গড়ে তোলা হয়। ঢাকাস্থ “ ইউনিক গিফ্ট ফাউন্ডেশন” নামের একটি বেসরকারি অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এটি প্রতিষ্ঠা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর শহরের বিশিষ্ট চিকিৎসক শেখ মো. নজরুল ইসলাম, গাইনী চিকিৎসক ডা. লায়লা আরজু শেখ, সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. তৈয়র উদ্দিন আহমেদ, বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া বেগম, শেখ লুৎফর রহমান বিদ্যানিকেতনের অধ্যক্ষ রেহেনা আরজু শেখ ও সাংস্কৃতিক কর্মী শেখ রোবায়েতুর রহমান রোবায়েতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইউনিক গিফ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদা সুলতানা রুনু। তিনি জানান,সামাজিক দায়িত্ববোধ থেকে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তিনি ঢাকায় ইউনিক গিফ্ট ফাউন্ডেশন নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। বর্তমানে প্রায় শতাধিক অটিজম শিশু সেখানে সার্বিক সেবা পাচ্ছে। এ প্রতিষ্ঠানের আওতায় ৬টি সেন্টার রয়েছে। সে সব হচ্ছে – ইউনিক গিফ্ট সেন্টার ফর স্পেশাল নিটস্ এডুকেশন, ইউনিক গিফ্ট সেন্টার পর এসেসমেন্ট এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, ইউনিক গিফ্ট সেন্টার ফর ডে কেয়ার, ইউনিক গিফ্ট সেন্টার ফর বোডিং স্কুল, ইউনিক গিফ্ট সেন্টার ফর প্যারেন্টস্ কাউন্সিলিং এবং ইউনিক গিফ্ট সেন্টার ফর টিচার্স ট্রেনিং। এসব সেন্টারে অটিজম শিশুদের পরিচর্যার জন্য মেডিকেল এবং থেরাপিস্ট ও উন্নয়ন টিম রয়েছে। মেডিকেল টিমে রয়েছে সাধারণ চিকিৎসক, শিশু বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট (স্নায়ুতত্ত্ববিদ), সাইক্লোজিস্ট (মনস্তত্ত্ববিদ), পুষ্টি বিশেষজ্ঞ ও দন্তচিকিৎসক। এছাড়াও উন্নয়ন টিমে রয়েছে অটিজম শিশুবিদ, উন্নয়ন ও সামাজিক সম্পর্কবিদ, বিশেষ প্রশিক্ষক, প্রশিক্ষিত যতœকারক, কারুশিল্প, নাচ, গান এবং ব্যায়াম ও খেলাধুলার শিক্ষক।
এ সব ইউনিটের মাল্টি ডিসিপ্লিনারী দলের মাধ্যমে অটিজম শিশুর দক্ষতা সমূহ যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে ধাপ নির্ধারণ করে উপযোগী সেন্টারের মাধ্যমে সেবা দেয়া হয়ে থাকে। বহুমুখী শৃঙ্খলার মাধ্যমে অটিজম শিশুর মানসিক, শারীরিক ভাষা, বুদ্ধি, পুষ্টি, সাধারণ শিক্ষা গ্রহণে দক্ষতা অর্জন করছে বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এতে করে ওইসব শিশু পরিবার ও দেশের বোঝা না হয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে অনেকাংশে সহায়ক হবে।
সেই আদলে ইউনিক গিফ্ট ফাউন্ডেশনের একটি শাখা সৈয়দপুর শহরেও প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করা হয়। প্রতিষ্ঠানটির বিষয়ে চেয়ারম্যান তৌহিদা সুলতানা রুনু আরো জানান, প্রাথমিক অবস্থায় ভাড়া ভবনে এটির কার্যক্রম শুরু করা হলো। অটিজম শিশুদের সুযোগ-সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠানটির নিজস্ব অত্যাধুনিক ভবন নির্মাণ করা পরিকল্পনা রয়েছে তাঁর। এ জন্য সৈয়দপুর শহরের মনোরম পরিবেশে পরিমাণ মতো জায়গা খোঁজা হচ্ছে। সুন্দর পরিবেশে জায়গায় পাওয়া গেলেই সেখানে সম্পূর্ণ নিজম্ব উদ্যোগে প্রতিষ্ঠানটির জন্য  নিজম্ব ভবন নির্মাণ করা হবে স্বল্প সময়ের মধ্যে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ