• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পাঁচবিবিতে বিদ্যালয়ের ছাদে ডিস এন্টেনা !

পাঁচবিবি, (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ১৫ বছর ধরে ক্যাবল নেটওয়ার্কের ডিস এন্টেনা স্থাপন করে ব্যবসা করলেও ভ্রুক্ষেপ নেই স্থানীয় কর্র্তৃপক্ষের। ওই ডিস এন্টেনাকে ঘিরে কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরুপ প্রভাব পরলেও এন্টেনাটি সড়ানোর উদ্যোগ নেয়নি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা বিদ্যালয় পরিচালনা কমিটি। জেলা শহর থেকে অধিক চ্যানেলের লাইন গ্রামে আসায় বর্তমানে স্কুল ছাদের ডিস কার্যক্রম বন্ধ আছে।
সরেজমিনে জানা যায়, গত ১৫ বছর আগে স্থানীয় কয়েকজন যুবক উপজেলার কাঁশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ডিস এন্টেনা (বড় ছাতা) বসিয়ে এলাকায় কয়েক ’শ টিভি গ্রহককে সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিলেন। অভিযোগ রয়েছে, সেই সময় প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে বিশেষ সখ্যতা থাকায় ওই ক্যাবল নেটওয়াক ব্যবসায়ী নির্বিঘেœ ডিস এন্টেনা স্থাপন করেন ব্যবসা চালিয়ে যায়। অভিভাবকগন সোচ্চার হলেও এন্টেনাটি সরানোর কোন উদ্যোগ নেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন জানান, তিনি ১৯৮১ সাল থেকে এই বিদ্যালয়ে শিক্ষকতা করলেও কে এই ডিস এন্টেনা স্থাপন করেছেন এ বিষয়ে কিছু জানেন না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনিও বলেন আমি কিছু জানি না। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন জানান, তিনি সবেমাত্র সভাপতির দায়িত্ব পেয়েছেন। জরুরী সভা আহবান করে স্কুলের ছাদ থেকে ডিস এন্টেনা সরানোর ব্যবস্থা নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ