• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইসলামী ব্যাংকের নতুন এমডি আবদুল হামিদ মিঞা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আবদুল হামিদ মিঞা।
৫ জানুয়ারি ২০১৭ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরসের সভায় মনোনয়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তার এ নিয়োগ অনুমোদন করে।

মো. আবদুল হামিদ মিঞা এর আগে ইউনিয়ন ব্যাংক, রূপালী ব্যাংক ও শিল্প ব্যাংকের (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক) ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টি বোর্ড, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও অগ্রণী ব্যাংকে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স এবং যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ