• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |

রূপসা-সীমান্ত ট্রেনটি চিলাহাটী থেকে চলবে- নীলফামারীতে রেলপথ মন্ত্রী

নীলফামারী প্রতিনিধি: তথাকথিত ব্যর্থ আন্দোলনের মত ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও ব্যর্থ হবে বিএনপি এমন মন্তব্য করে রেলপথ মন্ত্রী মজিবুল হক বলেছেন, বিএনপি হরতাল অবরোধের নামে পেট্রোল বোমা দিয়ে নিরপরাধ মানুষদের হত্যা করেছে। রেলগাড়ি পুড়িয়েছে, ইঞ্চিনে আগুন দিয়ে রেলের ক্ষতি করেছে।
ধংসের কারণে ব্যর্থ হয়েছে তাদের আন্দোলন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলে দরদ দেখিয়ে উন্নয়ন করছেন যাত্রী সেবার কথা মাথায় রেখে।
আজ বিকেলে নীলফামারী জেলা শহরের বড়মাঠে চলমান উন্নয়ন মেলায় “বঙ্গবন্ধুর স্বপ্ন ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের সর্ব উত্তরের শেষ রেলে ষ্টেশন নীলফামারী জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ির চিলাহাটী থেকে বহু কাংক্ষিত খুলনা অভিমুখী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলবে। তিনি বলেন, ঢাকা অভিমুখী নীলসাগর ট্রেনের সংখা বাড়িয়ে ২টি করা হবে। ইঞ্জিন ও বগি আসলেই খুব অল্প সময়ের মধ্যেই ট্রেনের এ যোগাযোগ কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসনিার নির্দেশে সৈয়দপুর রেলওয়ে কারখানার আধুনিকায়নের কাজ শুরু হযেছে। মন্ত্রী মুজিবুল হক বলেন, দেশের এমন কোন গ্রাম নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়উপযোগী পদক্ষেপের কারনেই গোটা দেশে আজ উন্নয়নের জোয়ার বইছে।

সভা শেষে রেল পথ মন্ত্রী উন্নয়ন মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। উন্নয়ন মেলা মাঠে জেলা প্রশাসক জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, শফুরা বেগম রুমি এমপি, রেল পথ সচিব ফিরোজ সালাউদ্দিন, নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দেবী প্রসাদ রায়, নীলফামারী জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহেমদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

নীলফামারীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
নীলফামারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে জেলা আওয়ামী লীগ ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী লীগ যৌথ ভাবে নানা কর্মসূচীর আয়োজন করে। সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তেলান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। দলীয় কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্তরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, এ্যাডভোকেট আলিমুদ্দিন বসুনিয়া প্রমুখ।

নীলফামারীতে একসাথে ৩ কন্যা সন্তান প্রসব
নীলফামারীর কিশোরগঞ্জে আজ মঙ্গলবার এক মহিলা একসাথে ৩কন্যা সন্তান প্রসব করেছে। জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর তেলীপাড়ার ভুট্টু মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (২৫) সকালে নিজ বাড়ীতে একসাথে ৩টি কন্যা সন্তান প্রসব করেছেন। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ তিন কন্যা সন্তানকে দেখতে তার বাড়ীতে ভিড় করছেন। বিকেল পর্যন্ত ৩টি শিশু ও তার মা সুস্থ আছেন। ৩ কন্যা সন্তান প্রসবকারী সন্তানের মা সেলিনা আক্তার জানান, রাত সাড়ে ১২টার দিকে প্রসব বেদনা শুরু হলে  ব্যাথায় কাতর হয়ে যাই। সকাল ৮টার সময় সন্তান ৩টি পর পর প্রসব করি। আমি ও আমার সন্তানরা ভাল আছি। আমি আল¬াহর কাছে ৩সন্তানের জন্য সুস্থতা কামনা করি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ