• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দিনাজপুরে পুলিশের মামলায় সরকারী কৌসুলী আটক

মাহবুবুল হক খান, দিনাজপুর: খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণে দাবীতে হরতাল চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা পৃথক দু’টি মামলায় দিনাজপুর জেলা জজ কোর্টের জিপি (সরকারী কৌশলী) এ্যাড. মীর ইউসুফ আলীকে কারাগারে পাঠানো হয়েছে। এ্যাড. মীর ইউসুফ আলী খানসামা উপজেলার সহজপুর গ্রামের বাসিন্দা।
বুধবার (১১ জানুয়ারী) সকালে এ্যাড. মীর ইউসুফ আলী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমান তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রোববার খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসী অর্ধদিবস হরতালের কর্মসূচী ঘোষণঅ করে। হরতাল চলাকালে দুপুরে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সংঘর্ষে ৫ পুলিশসহ প্রায় ৩০ জন আহত হয়।
এই ঘটনায় খানসামা থানা পুলিশের উপপরির্দশক (এসআই) দুলাল উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় জিপি মীর ইউসুফ আলীকে ৯নং আসামি করা হয়।
একই ঘটনায় খানসামা থানার এসআই জ্বালাও পোড়াও আইনে ৩৭ জনের নাম দিয়ে অজ্ঞাত আরো ৬শ’ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় জিপি মীর ইউসুফ আলীকে ৩নং আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ