সিসি নিউজ: সৈয়দপুর উদীচী’র পক্ষ থেকে গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। শুক্রবার তাদের নিজস্ব কার্যালয়ে শীতবস্ত্র বিতরন করা হয়।
শীত বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মণ্ডলীরর সদস্য শেখ রোবায়েতুর রহমান,শফিউল ইসলাম রঞ্জু,ইফফাত জামান কলি ও হোসনে আরা লিপি।
এছাড়া ও আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উদীচী সংসদের সাবেক কার্যকরী সদস্য কাজী আবুল হাসনাত এবং উদীচী সৈয়দপুরের সাহিত্য সম্পাদক আরিফ খন্দকার সহ অন্যান্য সদস্য বৃন্দ।
এই ব্যাপারে উদীচী সৈয়দপুরের সাধারণ সম্পাদক অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি সিসি নিউজকে জানান,”মানুষ মানুষের জন্য,এই বীজমন্ত্রকে সঙ্গে করে কিছু শীতার্ত ছিন্নমূল মানুষদের একটুখানি উষ্ণতার ছোঁয়া পাইয়ে দেয়ার চেষ্টা করছি আমরা”।