• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

নাটোরে বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

নাটোর: নাটোরে বিপুল পরিমাণ টাইম বোমা তৈরির সরঞ্জাম এবং ৪টি পিস্তল, ৬টি ম্যাগাজিন, ১৭ রাউন্ড গুলিসহ ৩ জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সম্প্রতি বগুড়ায় এক জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ওই জেএমবি সদস্যের স্বীকারোক্তি অনুয়ায়ী শুক্রবার রাতে সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফজলুর রহমানের বাড়ি যৌথভাবে অভিযান চালায় নাটোর এবং বগুড়া পুলিশ।
এ সময় জেএমবি সদস্য ফজলুল রহমানের বাড়ি থেকে ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন, ১৭ রাউন্ড গুলি এবং টাইম বোমা বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় জেএমবি সদস্য ফজলুর রহমান সহ ৩ জনকে। বাকি দুজনের নাম জানা যায়নি।
আটক ফজলুর রহমান চাঁদপুর গ্রামের মোতালেব প্রামানিকের ছেলে। পুলিশের ধারণা, বিশ্ব ইজতেমায় নাশকতার টার্গেট নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ