• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

গুলি ছুড়ে স্বর্ণের দোকান লুটপাট

বগুড়া: বগুড়া শহরে সন্ধ্যারাতে হাতবোমা আর গুলি ছুড়ে একটি স্বর্ণের দোকানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এক দোকানমালিক গুলিবিদ্ধ হন। এ ছাড়া দোকানের এক কর্মচারী ও পাশের এক রুটি বিক্রেতা হাতবোমার বিস্ফোরণে আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের গালাপট্টি মেরিনা রোড এলাকায় গোল্ডেন মার্কেটের আল হাসান জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার এবং নগদ পাঁচ লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, গালাপট্টি এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
আল হাসান জুয়েলার্সের মালিক গুলজার রহমান জানান, সন্ধ্যা পৌনে ৭টায় ক্রেতা সেজে এক দুর্বৃত্ত দোকানে আসে। সে স্বর্ণের দাম নিয়ে দরাদরি করছিল। একপর্যায়ে আরো ১০ জন এসে ঢুকে পড়ে। তারা এসে মাথায় অস্ত্র ঠেকায় এবং সিন্দুক খুলে ফেলে। পরে সেখানে রাখা নগদ পাঁচ লাখ টাকা এবং ৫০০ ভরি স্বর্ণ বস্তায় ভরে নিয়ে যায়।
এ সময় দুর্বৃত্তদের বাধা দিতে গেলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে দোকানমালিক পায়ে গুলিবিদ্ধ হন। দুর্বৃত্তরা দোকানের সামনে রাখা একটি হাইয়েস মাইক্রোবাসে উঠে চলে যায়।
গাড়িতে ওঠার সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে দোকানের এক কর্মচারী এবং এক রুটি বিক্রেতা আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ