• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন |

ট্রাম্প আমেরিকার বৈধ প্রেসিডেন্ট নন

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের বৈধ প্রেসিডেন্ট বলে মনে করেন না মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত জন লুইস। নির্বাচনে রুশ হস্তক্ষেপের কথা উল্লেখ করে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন।

মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট নেতা জন লুইস বলেন, ‘ট্রাম্প রাশিয়ার সহযোগিতার কারণেই নির্বাচনে জয়ী হয়েছেন। আর হিলারির পরাজয় হয়েছে। এ কারণে তাকে আমি বৈধ প্রেসিডেন্ট বলে মনে করি না।’

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া চরমভাবে ব্যাহত হয়েছে উল্লেখ করে জন লুইস বলেন, ‘যাকে ভুল বলে মনে করেন, এমন কারো সঙ্গে আপনি এক ঘরে থাকতে পারেন না।’

তিনি ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত না থাকারও ঘোষণা দেন।

লুইস ছিলেন মার্কিন অধিকার আন্দোলনের মার্টিন লুথার কিং-এর অন্যতম সহযোগী। ১৯৬৫ সালে অ্যালাবামার সেলমায় যে সমাবেশে কিং পুলিশি হামলার শিকার হন, সেখানে বক্তব্য রাখা একমাত্র জীবিত ব্যক্তি তিনি।

লুইসের বক্তব্যের প্রতিক্রিয়ায় টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘কংগ্রেস সদস্য জন লুইসের উচিত নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ না করে তার নিজ নির্বাচনী এলাকার দিকে নজর দেয়া। শুধু কথা, কথা, কথা – না কোনো পদক্ষেপ, না ফলাফল। দুঃখজনক!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ