• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

ঝিনাইদহে মুক্তিযোদ্ধার উপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে আবার ও মুক্তিযোদ্ধার এক মুক্তিযোদ্ধার উপর হামলা হয়েছে। রবিবার দুপুর ২.৩০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের সামনে ইউনুছ আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে বাঁশ দিয়ে পিটিয়ে  আহত করে ৩ যুবক। জানা গেছে, মুক্তিযোদ্ধা ইউনুছ আলী বাড়ি ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাদি গ্রামে। তিনি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঝিনাইদহ সদর উপজেলার মুক্তিযোদ্ধা সিদ্দিক আমাম্মেদ জানান, দুপুর ২.৩০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ার গাদি গ্রামের গোলাম হায়দারের ছেলে হিমেল ও তার সাথে আরও ২ জন আমার কাছে এসে মুক্তিযোদ্ধাদের নামের তালিকার কপি প্রয়োজন বলে দাবী করে এবং বলে ইনতাজ আলী কি ভাবে মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেল ? আমার বাবার নাম কেন তালিকায় স্থান পেল না। আমি তাকে তালিকার কপি দিতে অস্বীকার করলে বাহিরে গিয়ে মুক্তিযোদ্ধা ইউনুছ আলী কে বাঁশ দিয়ে পিটিয়ে আহাত করে। আমি মুক্তিযোদ্ধার উপর হামলাকারী হিমেলের শাস্তি দাবী করছি এবং তীব্র নিন্দা জানাই।
হাসপাতালে আহত মুক্তিযোদ্ধা ইউনুছ আলী সাংবাদিকদের বলেন, আমি মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে দাড়িয়ে ছিলাম হঠাৎ করে মুক্তিযোদ্ধা অফিসের ভিতর থেকে ভুটিয়ার গাদি গ্রামের জৈনিক হিমেল, তাসের ও আহাম্মদের ছেলে আমাকে ইনতাজ আলী কি ভাবে শহীদ মুক্তিযোদ্ধার তালিকায় নাম উঠল ? বলে বাঁশ দিয়ে আমাকে পিটানো শুরু করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার সাঙবাদিকদের বলেন, এধরনের কোন প্রকার হামলারখবর পায়নি, পেলে ব্যাবস্থা নিব। মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে ঐ ছেলেটির ক্ষোভের কারনে সামান্য চেয়ার টেবিল ধাক্কাধাক্কি করেছে। বাঁশ দিয়ে পিটানর খবর সঠিক নয়।

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী
ঝিনাইদহের হরিণাকুন্ডুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন ছাত্রকে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার (অতি:দা:) সুমন কুমার মিত্র। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হরিণাকুন্ডু উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার ছাত্রদের সমন্বয়ে ১৯ ডিসেম্বর থেকে এ প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন ছাত্র হতে বাছাইকৃত ৩৫ জনকে প্রশিক্ষণ প্রদাণ করেন কোচ সৌরভ হোসেন। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ