• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ

রংপুর: পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক, বৈষম্যমূলক লেখা উপস্থাপন এবং প্রগতিশীল লেখকদের বাদ দেয়ার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো।

রবিবার রংপুর জেলা শিক্ষা অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ শেষে সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ মলয় কিশোর ভট্টাচার্য।

এসময় অন্যদের মধ্যে উদীচী শিল্পী গোষ্ঠি কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য, প্রজন্ম ৭১’র কেন্দ্রীয় সদস্য দেবদাস ঘোস দেবু, উদীচী রংপুরের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, সিপিবি জেলা সদস্য জালাল হোসেন, যুব ইউনিয়নের সম্পাদক প্রদীপ বর্মণ, সংগঠক সৈয়দ আরিফ প্রমুখ বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ