• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |

রংপুরে মৎস বিল লীজের দাবিতে মানববন্ধন

রংপুর:  রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর মৎস বিল মৎসজীবীদের নামে লিজ বরাদ্ধ ও জীবনের নিরাপত্তা চেয়ে রংপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছে মৎসজীবীরা। মিলনপুর মাঝিপাড়া মৎসজীবী সমবায় সমিতি লিঃ সোমবার এ কর্মসূচী পালন করে। পরে তারা বিভাগীয় কমিশনারের কাছে একই দাবিতে স্মারকলীপী প্রদান করে। বেলা টায় রংপুর প্রেসক্লাব চত্তরে মানববন্ধনে বক্তারা বলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর মৎস বিল বংশ পরম্পরায় প্রকৃত মৎসজীবীরা লীজ গ্রহন করে আসছেন। কিন্তু এবছর হিয়ালার পাড় মৎসজীবী সমিতিকে লীজ প্রদান করা হয়েছে। যে সমিতির কোন সদস্যই মৎসজীবী নয়। বক্তারা অভিযোগ করেন এ নিয়ে মাঝিপাড়া মৎসজীবী সমবায় সমিতি লিঃ এর সদস্যরা প্রতিবাদ করলে হিয়ালার পাড় মৎসজীবী সমিতির সভাপতি মিজানুর রহমান মৎসজীবীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিলনপুর মাঝিপাড়া মৎসজীবী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শ্রী রনজিত চন্দ্র দাস, সাধারন সম্পাদক শ্রী শীব শংকর চন্দ্র দাস, সদস্য দিপক চন্দ্র, ভক্তি রানী। একাত্বতা ঘোষনা করে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড শাহাদৎ হোসেন, রংপুর জেলা বাসদের সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, জেলা ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক অশোক সরকার প্রমুখ।

‘বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত নয়’
জাতীয়করনের আওতায় আসা কলেজের শিক্ষকদের বিসিএস ছাড়া ক্যাডারভুক্ত না করার দাবি জানিয়েছে বিসিএস ক্যাডারভুক্ত শিক্ষকরা। বিসিএস সাধারন শিক্ষা সমিতি রংপুর জেলা ইউনিট সোমবার দুপুরে সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয় ১৫ হাজার ক্যাডারভুক্ত শিক্ষক যে সময় মর্যাদাহানীর আশংকায় রয়েছেন সেসময় দেশের ৩১৫ টি কলেজের ২০ হাজার শিক্ষকের চেপে বসার আশংকায় দেশের সকল সরকারী কলেজে অসন্তোষ বিরাজ করছে। কেননা জাতীয়করন কলেজের শিক্ষকদের ক্যাডারভুক্ত করলে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারের বেশিরভাগ কর্মকর্তা জ্যেষ্ঠতা হারাবেন।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিসিএস সাধারন শিক্ষা সমিতির তথ্য ও গবেষনা সম্পাদক কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক দিলিপ কুমার, টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ আমজাদ হোসেন, কারমাইকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান নাছির প্রমুখ। এ সময় রংপুর মহানগরীর বেগম রোকেয়া কলেজ, রংপুর সিটি সরকারী কলেজ, রংপুর সরকারী কলেজ, কারমাইকেল কলেজ ও রংপুর টিচার্স ট্রেনিং কলেজের বিসিএস ক্যাডার ভুক্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ