দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের (এনসিসি ব্যাংক) উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) বিকেল ৪টায় এনসিসি ব্যাংক দিনাজপুর শাখার উদ্যোগে মুন্সিপাড়াস্থ ব্যাংক কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ূন ফারুক চৌধুরী শামিম ও বিশেষ অতিথি চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। এ সময় ব্যাংকে এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ও দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবু জাকারিয়া খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. বকুল, দিনাজপুর পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী মো. মতিউর রহমান, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ডেপুটি ম্যানেজার মো. সাইফুল্লাহ আল-আমিন, অফিসার মো. তামজিদ হায়দারসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও অতিথি উপস্থিত ছিলেন।