দিনাজপুর: ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে রোববার দিবাগত রাত ২টায় বৈদ্যুতিক শর্টসার্কিটের অগ্নিকান্ডের সূত্রপাত হলে ৫টি দোকানের মালামাল সম্পূর্ণরূপে ভুষ্মিভুত হয়েছে। নিপু ব্যানার্জী, সাহেব, জহির মোল্লা, রফিক ও আফসার আলীর দোকান ৫টির অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ভুষ্মিভুত হয়। পরে গোবিন্দগঞ্জ, হাকিমপুর ও বিরামপুরের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হন।
দিনাজপুরে মাদক ব্যবসায়ীসহ ৪৯ জন গ্রেফতার
দিনাজপুরে ১৮ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক ৪৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, রোববার রাত ৮টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩১ জন আসামীকে গ্রেফতার করেছে। অভিযান চলাকালে বিভিন্ন মাদকদ্রব্যসহ ১৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২১২ পিস ইয়াবা, ৫২ পিস ইনজেকশন, ৩৪ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাজা। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে ৪৯ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।