• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দু’বার আগুন দেয়ার চেষ্টা

শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকায় একটি সাত তলা ভবনে ষড়যন্ত্র মূলক দু’বার আগুন লাগানোর চেষ্টা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার বেলা ১১টায় মাদ্রাসা রোডের হাওলাদার ভিলার ষষ্ঠ তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে আবার দুপুর আড়াইটায় একই ভবনের ষষ্ঠতলার অন্য পাশে আগুন লাগায়।
হাওলাদার ভবনের মালিক সূত্রে জানা যায়, কে বা কারা ভবনের ষষ্ট তলার একটি রুমে নারিকেলের ছোবলা ও কাজ করার দরিতে আগুন লাগিয়ে দেয়। পরে সেখান থেকে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আশপাশের লোকজন দেখে ফায়ার সার্ভিসের টিম আসার পূর্বে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এদিকে ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় কাজ শেষ না হওয়ার কারনে তেমন ক্ষয় ক্ষমি হয়নি।
অপরদিকে দুপুর আড়াইটায় পুনরায় ওই ভবনের পাশের রুমে বস্তা ভর্তি তুলাতে আগুন লাগিয়ে দেয়। কিন্তু সকালে পাশের রুমে কোন প্রকার কিছু ছিলো না। পরপর দু’বার আগুন লাগায় পুরো ভবনের ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুবছে। এ ভবনে মোট ১১টি প্লাটে ভাড়া চলছে।
ভাড়াটিয়ারা জানান, আমাদের ভবনের গেইটে প্রতিনিয়ত দাড়োয়ান থাকে কিন্তু আজকে ছুটি নিয়ে বাড়ি গেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভবনে আগুন লাগার চেষ্টা করছে। তবে বাড়ির মালিক শফিকুর রহমানের স্ত্রী জানান, আমাদের সাথে কারো সত্রুতা নেই। কে কারা এই আগুন লাগানোর চেষ্টা করছে বুঝতে পারছি না।
এদিকে বাড়ির মালিক পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে ঘটনা স্থল পরিদর্শন করে মডেল থানার এস আই মো. রাশেদুজ্জামান। পুলিশ জানায় যারা এই ঘটনার সাথে জড়িত থাকবে তাদের বের করে আইনের আওতায় আনা হবে। তবে এই ভবনের সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। তাহলে তাদের ধরা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ