• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

সৈয়দপুরে সন্ধান মিলল গাইবান্ধার নিখোঁজ যুবলীগ ও ছাত্রলীগ নেতার

সিসি নিউজ: নিখোঁজের ১০ দিন পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার যুবলীগ নেতা মনোয়ারুল হাসান জীম মণ্ডল ও ছাত্রলীগ নেতা সাদেকুল ইসলাম সাদেকের সন্ধান পাওয়া গেছে। নীলফামারীর সৈয়দপুর থেকে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন বুধবার দিবাগত রাত ১২টার দিকে। জীম ও সাদেক এবং তাদের পরিবারের সদস্যরা এ খবর নিশ্চিত করেছেন। তবে একই এলাকা থেকে নিখোঁজ হওয়া আরও এক আওয়ামী লীগ নেতা ও এক যুবদল নেতার কোনও সন্ধান এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মনোয়ারুল হাসান জিম মণ্ডল সাদুল্যাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং সাদেকুল ইসলাম সাদেক দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।
সন্ধান পাওয়া জীম মণ্ডল বলেন, ‘বুধবার রাত পৌনে ১২টার দিকে সৈয়দপুর শহরে একটি মাইক্রোবাস থেকে আমাদের নামিয়ে দেওয়া হয়। এরপর আমরা দু’জনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি।’ তবে কারা তাদের নামিয়ে দিয়ে গেছেন, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে চাননি জীম। বাড়ি ফিরে সব ঘটনা জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, দুই নেতা উদ্ধার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীসহ সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। তাদের সঙ্গে দেখা করা ও কথা বলার জন্য স্বজনসহ অনেক মানুষই তাদের বাড়িতে ভিড় করেছেন মধ্যরাতে।
এর আগে, গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে জিম ও সাদেক মোটরসাইকেলে করে সাদুল্যাপুর থেকে লালবাজার হয়ে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়নের কাছে যাওয়ার পথে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কয়েকজন তাদের তুলে নিয়ে যায় বলে দাবি এই দু’জনের পরিবারের সদস্যদের। এ নিয়ে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ হওয়া দুই পরিবারের লোকজন। তাদের খুঁজে বের করার দাবিতে এলাকায় হরতাল-অবরোধ হলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সন্ধান দিতে পারেনি।
নিখোঁজ হওয়ার ১০ দিন পর জীম ও সাদেকের সন্ধান পাওয়া গেলেও এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও দুই নেতা। তারা হলেন নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলা। ১০ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে নলডাঙ্গা থেকে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ