• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নর্থবেঙ্গল সুগার মিলের চিনি উৎপাদন বন্ধ

নাটোর: ইক্ষু বিভাগের কর্মচারীদের কর্মবিরতির কারণে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল থেকে মিলের বহিঃবিভাগের ইক্ষু বিভাগের কর্মচারীরা বোনাস বেতনসহ নানা দাবিতে কর্মবিরতি শুরু করলে মিলে আখ সরবরাহের অভাবে বেলা সাড়ে ১১টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।

মিল কর্তৃপক্ষের দাবি, খুব দ্রুত সমস্যার সমাধান হলে মিল সচল হবে।
মিল কর্তপক্ষ ও এলাকাবাসী জানায়, নতুন গেজেটে অভার টাইমের বিল কর্তনের প্রতিবাদ ও বেতন ভাতা বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে ইক্ষুক্রয় কেন্দ্রগুলোতে আখের ওজন নেয়া বন্ধ করে দেয় ওই বিভাগের কর্মচারীরা।

তবে মিলে মজুদকৃত আখ দিয়ে মিলের অভ্যন্তরীণ কর্মচারীরা উৎপাদন চালিয়ে গেলেও আখ সরবরাহের অভাবে মজুদ শেষ হয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে মিল বন্ধ করে দেয়া হয়।
শ্রমিক নেতারা জানান, ইতোপূর্বে শুক্রবারসহ ছুটির দিনে কাজ করলে তারা অভার টাইম বিল পেতো কিন্তু নতুন গেজেটে তা বাতিল করা হয়েছে। দীর্ঘদিন থেকে তা সমাধানে মিল কর্তৃপক্ষ আশ্বাস দিলে সমাধান না হওয়ায় তারা আন্দোলনসহ কর্মবিরতি শুরু করেছেন। তবে মিল কর্তৃপক্ষের দাবি দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে মিলে চিনি উৎপাদন শুরু হবে।
এদিকে হঠাৎ করে ওজন বন্ধ হয়ে যাওয়ার কেন্দ্রগুলোতে ব্যাপক আখ রোদে পুড়ে শুকিয়ে যাচ্ছে লোকসানের মুখে পড়ার আশংকা করছেন কৃষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ