• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শরীরের কোন অঙ্গটির বিমা করবেন সানি

বিনোদন ডেস্ক: এক সময়ে ছিলেন পর্ন স্টার। কিন্তু এখন বলিউডের মূল ধারার ছবিতেও তিনি বড় নাম। বলিউড ছবির দৌলতে নিজের নতুন পরিচিতি গড়ে তুলতে সক্ষম হয়েছেন সানি লিওন। এখন সানির জনপ্রিয়তা এতটাই বেশি যে, হিন্দি ছবির নামী-দামি নায়করাও তাঁর সঙ্গে কাজ করতে উৎসুক।

ভারতীয় বিনোদন জগতে সানির প্রথম পদার্পণ ঘটে ‘বিগ বস’-এর মাধ্যমে। সেই শো-এর মাধ্যমে পরিচিতি পাওয়ার পরেই কাজ মিলে যায় ‘জিসম-২’ ছবিতে। তার পর আর ফিরে তাকাতে হয়নি সানিকে। একের পর এক হিট ছবি এবং আইটেম সঙে দেখা যায় সানিকে। ক্রমশ পর্ন স্টার থেকে নায়িকা হয়ে ওঠেন তিনি।

সানির রূপে সকলেই মু্গ্ধ। তার শারীরিক সৌন্দর্য অতুলনীয়। তার শরীরের কোন অংশটি সবচেয়ে সুগঠিত, কোন অংশটি সবচেয়ে সুন্দর, সেই নিয়ে তর্ক চলে তাঁর ভক্তদের মধ্যে। কিন্তু সানি নিজে জানিয়ে দিয়েছেন, তাঁর শরীরের কোন অংশটি তাঁর নিজের মতে সবচেয়ে সুন্দর।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে সানির সামনে প্রশ্ন রাখা হয়েছিল, যদি তাঁকে বলা হয়, নিজের শরীরের কোনও একটি অঙ্গ তিনি ইনশিওর করাতে পারবেন, তা হলে কোন অঙ্গটি তিনি বিমা করাবেন? অনেক ভাবনা-চিন্তার পরে সানি জবাব দেন, নিজের মুখ।
সানির শরীরের কোন অংশটি সবচেয়ে সুন্দর, তা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে যতই তর্ক থাকুক না কেন, সানি নিজে কিন্তু মনে করেন, তার মুখটাই সবচেয়ে সুন্দর। সুযোগ পেলে নিজের মুখটাই তাই বিমা করাতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ