
সিসি নিউজ: সৈয়দপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে “Doctor’s & Medical Students OF Saidpur” নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন। সংগঠনটি মূলত ২০০৯ সাল হতে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলে অধ্যায়নরত সৈয়দপুর শহরের শিহ্মার্থী এবং ডাক্তারদের নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ, ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
এরই ধরাবাহিকতায় ২০ জানুয়ারি ২০১৭ শুক্রবার সকালে সংগঠনটি মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের হাতে গরমের পোষাক ১০০ টি কম্বল তুলে দেয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটিরর সদস্য ডা:ইমরান হাসান,প্রাইম মেডিকেলের শিহ্মার্থী মো:আশিকুর রহমান অপু ও রাব্বি ; নর্দন মেডিকেলের শিহ্মার্থী মো: আতিক এবং আরো প্রমুখ।
উল্লেখ্য সংগঠনটির সদস্যরা আরো জানায় তারা এ বছর ঈদে সৈয়দপুর শহরে একটি বড় আকারে ফ্রি চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থার আয়োজন করবেন।