ডোমার (নীলফামারী )প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মতিউর রহমান রুবেল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ডোমার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ২৫(বি) ধারায় ফেন্সিডিলের মামলায় মতিউর রহমান রুবেলকে গত শুক্রবার সন্ধ্যায় ডোমার বাজার থেকে গ্রেপ্তার করা হয়। সে ডোমার পৌর শহরের কলেজপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
তদন্ত কর্মকর্তা এস,আই হায়দার আলী জানান, বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান জানান, থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া ফেন্সিডিলের মামলায় তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।