নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক ইজি চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ইজিবাইক ছিনতাই করছে একদল ছিনতাইকারী। এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী জলঢাকা উপজেলার কালিগঞ্জ গোলনা এলাকায়। আহত ইজিচালক জলঢাকা উপজেলার বালাপাড়া ইউনিয়নের রূপাহারা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। এলাকাবাসী আহতবস্থায় ইজিবাইক চালক আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। এখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আজ শনিবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিমলা থানার উপ-পরিদর্শক সাহাবুদ্দিন জানান, আহত চালককের কাছে ঘটনাটি জেনে জলঢাকা থানায় অবগত করা হয়েছে। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।