• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

সাংবাদিক নওশাদ আনসারীর বাবা আর নেই

সিসি নিউজ: সিসি নিউজ’র স্টাফ রিপোর্টার নওশাদ আনসারীর বাবা, সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী নেছার আনসারী (৭০) আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি গত ১৭ জানুয়ারী বাসার পাশেই গোলাহাটে অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়ে রমেকে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও তিন কন্যা সন্তার সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব রেখে গেছেন। বাদ এশা জানাযা নামাজ শেষে গোলাহাট কবরস্থানে দাফন করা হবে।

নওশাদ আনসারীর বাবার মৃত্যুতে সিসি নিউজ পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ