• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

সুরঞ্জিতের এপিএস ফারুকের কারাদণ্ড

ঢাকা: দুর্নীতির মামলায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ ওমর ফারুকের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো আড়াই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া আদালত মোহাম্মদপুরে তার সাড়ে ৩২ লাখ টাকা দামের ফ্ল্যাট বাজেয়াপ্ত ঘোষণা করেছেন। রোববার মহানগর দায়রা জজ আদালত-১ এই রায় দেন।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে গত ২০১২ সালের ২২ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রাজা এ চার্জশিট দাখিল করেন।
মামলায় অভিযোগ তোলা হয় রেলমন্ত্রীর সাবেক এপিএস ওমর ফারুক তালুকদার দুদকের কাছে দেয়া সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দিয়েছে। ১ কোটি ৪২ লাখ ৭৩ হাজার ১৮০ টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। এ ছাড়া ৩ লাখ ৪ হাজার ৯০০ টাকার তথ্য গোপন করেছে।
ওমর ফারুকের বিরুদ্ধে গত ২০১২ সালের ১৪ আগস্ট রাজধানীর রমনা থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ