• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন |

দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জেলা ১৪ দলের সংবর্ধনা

মাহবুবুল হক খান, দিনাজপুর: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ৫ জানুয়ারীর নির্বাচনকে ভুন্ডল করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল জনগণ তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। সরকার দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করে স্থানীয় সরকারকে শক্তিশালী করে তৃণমুল পর্যায়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী এমপি রোববার (২২ জানুয়ারী) বিকেলে স্থানীয় লোকভবন মিলনায়তনে জেলা ১৪ দল আয়োজিত দিনাজপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ’র কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা ন্যাপ সভাপতি এ্যাড. এজেডএম লুৎফর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য খালিদ মাহমুদ চৌধুরী এমপি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন মডেল। বিএনপি নির্বাচন চায় না। তারা চায় ক্ষমতা। বেগম খালেদা জিয়া দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশের জণগনকে সাথে নিয়ে তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করেছেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। যার দৃষ্টান্ত নারায়নগঞ্জে ৭ খুনের মামলার রায়। ২৬ জনকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে। এতো লোকের ফাঁসির আদেশ কোন সরকারের আমলে হয়নি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংবর্ধিত জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আজিজুল ইমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বজলুল হক, মো. আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, মো. আতাউর রহমান আজাদ বাবলু, উপ-প্রচার সম্পাদক মো. রেজওয়ানুর রহমান রেজা, জেলা ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হবিবর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক তারিক মো. সাইফুল ইসলাম লিটন, জেলা  জাসদ নেতা এ্যাড. মো. খায়রুল বাশার, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মোছাঃ লতিফা বেগম, মো. মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইমাম চৌধুরীসহ জেলা পরিষদের অন্যান্য সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগসহ জেলা ১৪ দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন-মো. আজিজুল ইমাম চৌধুরী, সংরক্ষিত আসনের সদস্য সুফিয়া নাহার, মীরা মাহবুব, মোছাঃ তাজমেরী সেলিনা আক্তার, মোছাঃ লতিফা বেগম, মোছাঃ রেবেকা সুলতানা, সাধারণ আসনের সদস্যরা হলেন- নুরে আলম খন্দকার কাওসার, মো. আকবর আলী, মো. রবিউল ইসলাম, মো. ফয়সাল হাবিব সুমন, মো. মোস্তফা হোসেন আলম, মো. নুর ইসলাম, মো. শরিফুল ইসলাম, আবু হান্নান মো. সাদেক, মো. মোস্তাফিজুর রহমান, মো. শফিকুর রায়হান নেতা, মো. নুরুজ্জামান মন্ডল নুর, মো. একরামুল হক, মো. শাহজাহান আলী মন্ডল, মো. কামরুজ্জামান ও মো. রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ