• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন |

হিলিতে ফেন্সিডিল, কারসহ আসামী আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ২০-জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) সদস্যরা আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল, প্রাইভেট কারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। যার আনুমানিক মুল্য ১১ লক্ষ টাকা।
বাসুদেবপুর বিওপি’র কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল রবিবার সন্ধ্যা ৫ টার সময়  গোপন তথ্যের ভিত্তিতে হিলি সীমান্তের মংলা  নোয়াপাড়া পাকা রাস্তা এলাকা হতে একটা প্রাইভেট কার তল্ল্যাসী করে ৯৭ বোতল ফেন্সিডিলসহ রংপুর জেলার কোতয়ালী থানার কেরানীপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ জুয়েল (৪৫) কে আটক করে এবং একই এলাকার কবির উদ্দিনের ছেলে মোঃ আনিছুর রহমান (৪০) কে পলাতক আসামী করে মাদক আইনে হাকিমপুর থানায় মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ