• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

অন্তর্বাস বিক্রি করবেন সানি!

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সানি লিওন তার নিজস্ব ব্র্যান্ডের পোশাক, অন্তর্বাস ও সুগন্ধীর মার্কেটিংয়ের জন্য এক অভিনব পন্থা গ্রহণ করলেন। খুব শিগগিরই তার ‘লাস্ট’ ব্র্যান্ডের পারফিউম, পোশাক ও অন্তর্বাস মিলবে স্পাইস জেটের বিমানে। অজয় সিংয়ের বিমান সংস্থার ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজির উপরে আস্থা রাখছেন সানি।
সূত্রের খবর, সানি লিওনের নিজস্ব ব্র্যান্ডের পারফিউম, ডিও এবার বিক্রি হবে স্পাইসজেটের সব বিমানে। খবরটি জানিয়েছেন সংস্থারই এক সিনিয়র মার্কেটিং ম্যানেজার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পদাধিকারী জানিয়েছেন, “সানি লিওনের সঙ্গে এ বিষয়ে স্পাইসজেটের একাধিক বৈঠক হয়েছে। বৈঠক শেষে সদর্থক ইঙ্গিত মিলেছে দু’পক্ষের তরফেই। সানি তার ‘লাস্ট’ ব্র্যান্ডের পারফিউম, ডিও স্পাইসজেটে বিক্রির বিষয়ে আশাবাদী।”
শুধু সুগন্ধী নয়, সূত্রের খবর সানি লিওন তার পোশাক ও অন্তর্বাস বিক্রির জন্যও স্পাইসজেট মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন।
জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে স্পাইসজেটের গুরগাঁওয়ের দফতরের কর্তাদের সঙ্গে সানি লিওন বৈঠক করেছেন। বিমান সংস্থা স্পাইসজেটের ভরতুকিতে চলা অধীনস্থ সংস্থা স্পাইসজেট মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেড, যার কর্ণধার মনজিভ সিং। তার সঙ্গেও বৈঠক করেছেন বলিউড তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ