• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চল্লিশোর্ধ সাত ব্যক্তির লেখাপড়া নতুন করে শুরু

সিসি নিউজ: দিনাজপুরের নবাবগঞ্জে চল্লিশোর্ধ সাত ব্যক্তি লেখাপড়া শিখতে মাহমুদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ওই সাত ব্যক্তি হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আছাদুল ইসলাম (৬৫), আ. লতিফ (৪৫), বাদশা মিয়া (৫৫), মো. বদিউজ্জামান (৬৮), মো. সিদ্দিক (৬০), মো. লাল মিয়া (৪৫) এবং শাহিনুর আলম (৪৬)।
জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জেনাজুল হায়দার জানান, ওই সাত ব্যক্তি লেখাপড়া শেখার জন্য এ বছর ১ জানুয়ারি বিদ্যালয়ে ভর্তি হয়েছেন। বাদশা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, ‘বাড়ির লোক ভর্তি হইছে হারা খুব খুশি। এই যুগোত লেখাপড়া না জানলে হয় কও।  হারাও লেখা পড়া জানিনা। বাড়ির লোকের কাছ থেকে হারাও রাতোত লেখা শেখোছি।’
হারুন উর রশীদের ছেলে মোগরপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আ. কাইয়ুম বলে, ‘আমরা তিন ও ভাই দুই বোন। সবাই লেখা পড়া করি। বাবা-মা কেউ লেখা পড়া জানেন না। এজন্য আমাদের খারাপ লাগতো। বাবা স্কুলে ভর্তি হওয়ায় খুব খুশি হয়ছি। প্রতিদিন রাতে বাবা আমাদের কাছে পড়া শিখে নেয়। খুব ভালো লাগে।’
জানতে চাইলে নবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ হোসেন জানান, বিষয়টি খুবই উৎসাহব্যঞ্জক। ওই শিক্ষার্থীদের বিষয়ে সব সময় খোঁজ খবর রাখা হচ্ছে। শিক্ষা কার্যালয় থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ জানান, ওই সাত ব্যক্তি এলাকায় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের দেখে উদ্বুদ্ধ হয়ে লেখাপড়া না জানা অনেকে নতুন করে লেখাপড়া শেখার আগ্রহ দেখাচ্ছেন। নবাবগঞ্জে বিভিন্ন এলাকায় বয়স্ক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে তিনি স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ