• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

কিশোরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে পুকুরে ডুবে সিরাজ হোসেন (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। সিরাজ ওই গ্রামের এরশাদ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে খেলার সময় সবার অজান্তে সিরাজ বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ