• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারের পর উত্তেজনার মধ‌্যেই এ ঘোষণা আসলো।

শিক্ষার্থীদের সোমবার সন্ধ্যার মধ্যে ছাত্রাবাস ত‌্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে বলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হোসেন জানান।

তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে অ‌্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- চতুর্থ বর্ষের নেয়ামুল হক সিয়াম, দ্বিতীয় বর্ষের অনুমপ দত্ত অর্ঘ্য ও অনিক মোস্তফা হিমেল।

অধ্যক্ষ বলেন, তিনদিন আগে পঞ্চম বর্ষের শহীদুল হককে মারধর করে ওই তিন শিক্ষার্থী। যে কারণে তাদেরকে বহিষ্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ